Skip to main content

ক্ষণজন্মা

 

মানুষের জীবন বড় অদ্ভুত। ক্ষণস্থায়ী এই জীবনে মানুষ সুখ খুঁজে বেড়ায় অসীমের । ব্যাপার টা আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয় । আসলে মানুষ চাচ্ছে কি ?! ভবিষ্যতকে চাইতে চাইতে বর্তমান কে বেমামালুম ভুলে যাচ্ছে সবাই । এর ফলাফল দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং ফেলেছে আমাদের বর্তমান জীবনব্যবস্থা তে । 

যেমন ধরুন সঞ্চয় করার ব্যাপার টা । এইটা নিয়ে মজার এক গল্প আছে , গল্পটা এমন - একজন সরকারি চাকরিজীবী অনেক ভাবে টাকা সঞ্চয় করেছেন । যার বেশির ভাগই তার বেতনের বাইরের । যাই হোক , সমাজের কাছে অতি উচুমানের লোক তিনি । চাকরির শেষ পর্যায়এ এসে তিনি অভিজাত একটি এলাকাতে ফ্ল্যাট কিনতে চাইলেন , যেই ভাবা সেই কাজ । আলিশান ফ্ল্যাট কিনে পরিবার কে চমকে দিলেন । এখন ঘর সাজানোর পালা , নতুন ঘর নতুন ফার্নিচার - বউয়ের আবদার । কলিগদের সাথে কথা বলে ইন্টেরিয়র ডিজাইনারকে ফোন দিলেন । সব ব্যাবস্থা হয়ে গেছে । দামি মার্বেল টাইলস থেকে শুরু করে ঝাড়বাতি সব আছে । ফার্নিচার তোলা হয়েছে । বুয়া কে উপরে ঘর ধোঁয়া মোছা করতে বললেন তিনি । নিজের সাজানো ঘর এখনো দেখেন নাই তিনি । একবারে সব শেষ করে উঠবেন ।

মস্ত বড় দরজা দিয়ে ঢুকেই তার আনন্দের সীমা থাকলো না যেমন টা চেয়েছেন ঠিক তেমন , সিলিং ফ্যানের আসে পাশে কারুকাজ দেখে দেখে আগাচ্ছিলেন অমনি ছপাত করে পরে গেলেন , শুধু বুঝলেন মার্বেলের দামি টাইলসএ তার রক্ত দৌড়াদুরী করছে। 

জীবন এমনই , কখন চলে যায় বলা যায় না। তারপরেও শত আশা নিয়ে মানুষ বাঁচতে চায় । ভোর দেখার জন্যে হলেও ক্ষণজন্মা



Comments

Popular posts from this blog

  Here, where the earth dissolves into the infinite, I stand—small, transient, yet unbroken. The vast, silent sea before me is the void I face, indifferent and eternal. And yet, I walk. I create my path where none exists. For even in the face of nothingness, I am the artist of my own meaning, the creator of my own existence. In this world of fading horizons, I affirm life, even in its absurdity. I choose to walk, not because there is a destination, but because I am the will to become.

পরিচয়

  পরিচয়।।। তার সাথে পরিচয় আমার রাস্তায় । হঠাৎ দেখা , প্রথম দেখাতেই কেমন যেনো অনুভূতি । নাম জানার তীব্র আকাঙ্খা প্রবল থেকে প্রবলতর হতে লাগলো । উত্তেজনা তখন আকাশ ছুঁই । কাজল টানা ঐ চোখ দুটি যেনো হাতছানি দিয়ে ডাকে আমাকে । মানবচরিত্র নাড়া দিয়ে গেলো মস্তিষ্কে । প্রাচীনকালের সেই অদ্ভুত অনুভূতি । এ যেনো যুগ যুগান্তর ধরে চলে আসা গভীর সম্পর্ক । নামটি জিজ্ঞেস করতে এগিয়ে গেলাম । তারপরই ঘটলো বিপ্পতি , বুয়া বললো , " ঘুম তে উঠেন ভাইয়া অনেক বেলা হইসে ,  ফ্যান অফ করুম ।"  স্বপ্নের রাজকন্যা রা হাতছানি দিয়ে ভালোবাসে মনে হয়।।

অবিনশ্বর

To beyond...xoxo অবিনশ্বর একদিন আমাকে কেউ মনে রাখবে না । অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হব আমি । সবাই আমাকে ভয় পাবে , যে ঘরে আমার নিত্য যাতায়াত ছিল সেই ঘরে আমাকে রাখতে মানুষ ভয় পাবে। আমাকে তারাতারি মাটি তে পুতে ফেলার লোকের অভাব পরে যাবে । আরে মাটি দেন তারাতারি লাশ রে । আজকে আমি হয়তো কারো ছেলে কারো ভাই ,কারো চাচা, সেই দিন আমি কেউ না, শুধু লাশ ।এই লাশ কে নিয়া টানাটানি । কেউ বলবে জমি ভাগ হয় নাই লাশ পরে দাফন করেন । কেউ বলবে আমি টাকা পাই তারপর দাফন হবে ।  আমার ছেলের পা এর কাছে হয়তো আমার লাশ পরে থাকবে । আল্লাহ্ কত সম্মান দিয়েছেন আমাকে বেচেঁ থাকার সময়ে কিন্তু শেষ পর্যন্ত পা'র কাছে স্থান হবে আমার । কেউ আসবে না ," ভাই আপনি কি কষ্ট পাইতেছেন ?"-বলতে । নিথর দেহ কে কেউ পছন্দ করে না । প্রাণ শক্তি আর দাম অনেক । আজ আমার কোনো দাম নেই । আজ আমার সম্পদ আমাকে সাহায্য করবে না , সম্পদ আজ অন্য কারো হয়ে যাবে । আমি নিঃস্ব ।  ঠিক যেমন নিঃস্ব আসছিলাম এই পৃথিবীতে , অবুঝ বলে মানুষ আমাকে কোলে তুলে নিসেন  , বৃদ্ধ বয়সে বলবে আপনার মরার সময় চলে আসছে, চুপ থাকেন, আজও আপনি অবুঝ ।  যৌবন আমাকে মৃত্...