আমার জীবন জুড়ে গোলক ধাঁধার মানচিত্র আঁকা ।এই ক্ষুদ্র জীবনে ভুলক্রমে অনেক বেশি অভিজ্ঞতা গ্রাস করছে । মাঝে মাঝে নিভৃতিচারী হয়ে জীবন যাপন করতে ইচ্ছে করে , অ্যারনক উপন্যাসের মত সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে ইচ্ছে করে যেই খানে আমাকে কেউ চিনবে না জানবে না । এই যে দূরে চলে যাওয়া এর মধ্যেও বেদনা কাজ করে , আষ্টেপৃষ্টে পেঁচিয়ে গেছি বহু মানুষের জীবনের সাথে । দায়বদ্ধতা থেকেই যেনো বেচেঁ আছি । এই বেচেঁ থাকা মধ্যে সার্থকতা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে । মাঝে মাঝে মনে হয় অনেক হয়েছে আর না । আয়নাবাজির মত ধোঁকা দিয়ে যাচ্ছি নিজেকে । এই এত কষ্ট কার জন্যে , আমি জানি না । জীবন সংকীর্ণ , অনিশ্চিত তাও ঠিক করবার মহা প্রয়াস । ভুত হবার চেষ্টা করে যাচ্ছি হাসিমুখের আড়ালে । মানুষ হওয়া ঠিক হয় নাই । A man can be destroyed but not defeated .
পরিচয়।।। তার সাথে পরিচয় আমার রাস্তায় । হঠাৎ দেখা , প্রথম দেখাতেই কেমন যেনো অনুভূতি । নাম জানার তীব্র আকাঙ্খা প্রবল থেকে প্রবলতর হতে লাগলো । উত্তেজনা তখন আকাশ ছুঁই । কাজল টানা ঐ চোখ দুটি যেনো হাতছানি দিয়ে ডাকে আমাকে । মানবচরিত্র নাড়া দিয়ে গেলো মস্তিষ্কে । প্রাচীনকালের সেই অদ্ভুত অনুভূতি । এ যেনো যুগ যুগান্তর ধরে চলে আসা গভীর সম্পর্ক । নামটি জিজ্ঞেস করতে এগিয়ে গেলাম । তারপরই ঘটলো বিপ্পতি , বুয়া বললো , " ঘুম তে উঠেন ভাইয়া অনেক বেলা হইসে , ফ্যান অফ করুম ।" স্বপ্নের রাজকন্যা রা হাতছানি দিয়ে ভালোবাসে মনে হয়।।

Comments
Post a Comment